BOOKSCAMEL Premium Bookstore
Publish Now
Dr. Mostafa Kamal
Featured Profile

Dr. Mostafa Kamal

১৯৭০ সালের ১ মার্চ মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার বর্তনাবাদ গ্রামে লেখকের জন্ম। শৈশব থেকেই সাহিত্যচর্চা, সমাজচেতনা এবং মানবিক মূল্যবোধের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে ১৯৯৫ সালে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের মহিষমারা ঘোড়ামারা উচ্চ বিদ্যালয়ে ভাষা ও সাহিত্যের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বহরমপুর ব্লকের সলুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কর্মরত।

শিক্ষকতা জীবনে তিনি কেবল একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবেই নন, একজন সাহসী ও প্রতিবাদী লেখক হিসেবেও বিশেষ পরিচিতি অর্জন করেছেন। শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ‘কৃতি শিক্ষক সম্মাননা–২০১৬’, ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড–২০২৫’, ‘অটল বিহারী বাজপেয়ী সেবারত্ন সম্মান–২০২৫’, ‘ভারত একতা পুরস্কার–২০২৫’, ‘নিউ স্টার অ্যাওয়ার্ড–২০২৫’ এবং ‘বঙ্গ গৌরব সম্মান –২০২৫’ -এ ভূষিত হন। বাংলা সাহিত্য ও সমাজ মনস্ক লেখালেখিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৬ সালে সম্মানসূচক ডক্টরেট (অনারারি) উপাধিতে সম্মানিত হন।

সমাজ বাস্তবতা, মানবিক বোধ এবং সময়ের গভীর সংকট তাঁর সাহিত্যকর্মের প্রধান উপজীব্য। মানুষের বেদনা, সংগ্রাম এবং আশার কথা তাঁর লেখায় শক্তিশালী ভাবে প্রতিফলিত হয়। ‘রিজু বাঁচতে চেয়েছিল’ তাঁর প্রথম উপন্যাস, যা পাঠকমহলে বিশেষ সাড়া জাগিয়েছে।

ই-মেইল: mkamal.srt3@gmail.com

Debut Work: "Muslim Tumi Aynar Samne Darao"

Published Collection

1 Book Total
Muslim Tumi Aynar Samne Darao